তানোর প্রতিনিধি:
রাজশাহীর তানোরের মুণ্ডুমালা পৌর এলাকার গৌরাঙ্গপুর গ্রামের রুবেল (২৮) নামে এক যুবককে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে।
জানা গেছে, গৌরাঙ্গপুর গ্রামের আব্দুর রশিদ মাষ্টারের সঙ্গে একই গ্রামের মুন্তাজ আলীর ঈদগাহ মাঠের জায়গা নিয়ে দীর্ঘ দিন থেকে দ্বন্দ চলে আসছিল।
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে আব্দুর রশিদ মাষ্টারের ছেলে রুবেল ঈদগাহ মাঠের পার্শ্বে হাটতে যায়। এ সময় মুন্তাজ আলী, তার পুত্র আব্দুল্লাহ, মেয়ের জামাই আতাউর রহমানসহ তাদের লোকজন মিলে রুবেরকে একা পেয়ে প্রকাশ্যে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করে।
এদিকে রুবেল হত্যা বিষয়টি গ্রামের মধ্যে ছড়িয়ে পড়লে রশিদ মাষ্টারের লোকজন মুন্তাজ আলীর বাড়ি ঘেরাও করে রাখে। পুশিল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন এবং বাড়ি থেকে মুন্তাজ আলী ও তার ছেলে আব্দুল্লাহকে আটক করেন।
নিহত রুবেলের পিতা আব্দুর রশিদ মাষ্টার বলেন, জায়গা নিয়ে দ্বন্দ আমার সাথে তারা আমাকে মারতো। কেন আমার ছেলেকে হত্যা করলো।
তানোর থানা ওসি মির্জা আব্দুর সালাম সিল্কসিটি নিউজকে বলেন, এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে। হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
স/শ









