রাজশাহী

তানোরে ট্রাকের নিচে পড়ে সহকারী শিক্ষা অফিসার নিহত

নিউজ ডেস্ক৮ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া

তানোর প্রতিনিধি:

রাজশাহীর তানোরে ট্রাক চাপায় মাকসুদা একরাম (৪৫) নামের প্রাথমিক শিক্ষা অফিসের সহকারি শিক্ষা অফিসার (এটিও) নিহত হয়েছেন। রবিবার বিকেল ৩টার দিকে তানোর উপজেলার তালন্দ ইউনিয়নে দেবিপুর মোড়ে রহমান হিমাগারের সামনে এ ঘটনা ঘটে। নিহত মাকসুদা একরাম কৃষ্ণপুর স্কুল পরিদর্শন শেষে  শিক্ষক আক্কাস আলীর মোটরসাইকেলে চড়ে তানোর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে ফিরছিলেন।

এ ঘটনায়  আক্কাস আলী নামের প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক আহত হয়েছে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তানোর মডেল সরকারী প্রাতমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকসানা পারভীন ফেন্সি জানান, মাকসুদা সার  কৃষ্ণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক শেষে চাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আক্কাস আলীর মোটরসাইকেলে চড়ে অফিসে ফিরছিলেন। পথে মধ্যে দেবিপুর মোড়ে তানোর থেকে মুন্ডুমালাগামী একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল নিয়ে তারা রাস্তার উপর ছিটকে পড়ে।

 

এ সময় ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান সহকারী শিক্ষা অফিসার মাকসুদা একরাম। স্থানীয় লোকজন তাকে তানোর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্য রত ডাক্তার মাকসুদা একরামকে মৃত ঘোষনা করেন। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলায়। তিনি রাজশাহীতে থাকতেন।

তানোর থানার (ওসি) মীর্জ আব্দুস সালাম সিল্কসিটি নিউজকে বলেন, নিহত মাকসুদা একরামের লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকলে কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়। পরে চাপাইনবাবগঞ্জের আমনুরা থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে। এ সময় ট্রাকের চালককে আটক করা হয়।

স/শ