সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজনীতি

ড. ইউনূস সহজে নির্বাচন দেবেন না : এম. এ. আজিজ

নিউজ ডেস্ক২৮ জুলাই ২০২৫২ মিনিট পড়া
ড. ইউনূস সহজে নির্বাচন দেবেন না : এম. এ. আজিজ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ড. মুহাম্মদ ইউনূস সহজে নির্বাচন দেবেন না বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও সিনিয়র সাংবাদিক এম. এ. আজিজ। তিনি বলেন, ড. ইউনূসের নিজস্ব এজেন্ডা আছে। নির্বাচন যে দেশে হবে এটা মুসলমান হিসেবে বলতেই হয় যে আল্লাহ জানেন। আল্লাহ জানেন আর ড. মুহাম্মদ ইউনূস ছাড়া দুনিয়ার কেউ জানে না।

সবসময় ড. ইউনূস প্রেস সেক্রেটারির মাধ্যমে কথা বলে। আর প্রেস সেক্রেটারি এসব বিষয়ে কথা বলেনি। বরং তারা আরো রিগ্রেট করেছে। বলেছে এটা আলোচনা হয়নি।
সুতরাং নির্বাচন হচ্ছে না। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। 

সম্প্রতি এক টেলিভিশন টকশোতে এসে তিনি এসব কথা বলেন।

আজিজ বলেন, মাইলস্টোন স্কুলের ঘটনার বিষয়ে প্রথমে চার দলকে ডাকে।

এনসিপিকেও ডাকে— যারা উনাকে নিয়োগ দিয়েছে, যেটা তার ভালোবাসার দল। যার নিবন্ধন নাই, কিচ্ছু নাই। এনসিপি দল হয়েছে এখনো?সাংবাদিক আজিজ বলেন, ১৩ দল যখন বসেছে তখনও এ বিষয়ে আলোচনা হয়নি। ১৪ দল যখন বসেছে তখন হঠাৎ করে মোস্তফা জামাল হায়দার এসে বলেন, নির্বাচন হবে ফেব্রুয়ারিতে। চার-পাঁচ দিনের মধ্যে তারিখ ঘোষণা করবে।

যা আসলে কোনো আলোচনাই হয়নি। 

রুহিন হোসেন প্রিন্সের কথা উল্লেখ করে আজিজ বলেন, আমরা বলেছিলাম— সবসময় ক্রাইসিস হলেই ডেকে ঐক্য দেখাবেন। আমরা ক্রাইসিস যার যার মত করে দেখবো, আপনার এখানে আর আসবো না। আপনি নির্বাচন দেন, এইসব ক্রাইসিস চলে যাবে। তখন ড. ইউনূস শুধু একটা কথাই বলেছে, আচ্ছা আমরা দেখবো। এই শব্দটাই উচ্চারণ করেছে।