অপরাধ ও দুর্নীতি

ঠাকুরগাঁওয়ে অস্ত্রসহ জেএমবি সদস্য আটক

নিউজ ডেস্ক২৭ জুলাই ২০১৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা থেকে পিস্তলসহ সাহেব চান (১৮) নামে এক জেএমবি সদস্যকে আটক করেছে পুলিশ।

বুধবার ভোরে উপজেলার বরিয়াল গ্রাম থেকে তাকে আটক করা হয়। সাহেব চান হরিপুর উপজেলার বরিয়াল গ্রামের ইউসুফ আলীর ছেলে।

ঠাকুরগাঁও পুলিশ সুপার ফারহাত আহম্মেদ বলেন, বুধবার ভোরে সাহেব চানকে তার বাড়ি থেকে আটক করা হয়। এ সময় তার ঘর থেকে একটি পিস্তল, তিনটি গুলি ও দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

সূত্র: রাইজিংবিডি