সিল্কসিটিনিউজ ডেস্ক:
ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার কাঁঠালডাঙ্গী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে হোসেন আলী (২২) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।
শনিবার (২১ জুলাই) ভোরে কাঁঠালডাঙ্গী সীমান্তে ৩৬৯ নম্বর পিলারের পাশে এ ঘটনা ঘটে। হোসেন আলী কাঁঠালডাঙ্গী গ্রামের মোস্তাক আলমের ছেলে।

ঠাকুরগাঁও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সিও লে, কর্নেল মোহাম্মদ হোসেন জানান, গরু ব্যবসায়ীর মরদেহ নিয়ে আসার জন্য পতাকা বৈঠক চলছে।










