রাজশাহী

ট্রেনে কাটা পড়ে বাবা-মেয়ের মৃত্যু

নিউজ ডেস্ক২ ডিসেম্বর ২০২৪১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নওগাঁর রাণীনগরে ট্রেনে কাটা পড়ে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চকের ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-কোরবান (৩৬) ও তার মেয়ে কুহিলি (১২)। তাদের বাড়ি উপজেলা সদরের দক্ষিণ রাজাপুর (জিয়ানীপাড়া) গ্রামে। পরে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে।