সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
আন্তর্জাতিক

ট্রাম্পের সংশোধিত মুসলিম নিষেধাজ্ঞায় হাওয়াইয়ের চ্যালেঞ্জ

নিউজ ডেস্ক৯ মার্চ ২০১৭২ মিনিট পড়া
ট্রাম্পের সংশোধিত মুসলিম নিষেধাজ্ঞায় হাওয়াইয়ের চ্যালেঞ্জ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রে প্রবেশে বা ভ্রমণে ছয় মুসলিম প্রধান দেশের ওপর দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে নতুন সংশোধিত নিষেধাজ্ঞা জারি করেছেন।সেটিকে আইনি চ্যালেঞ্জ করেছে দেশটির হাওয়াই অঙ্গরাজ্য।

 

বৃহস্পতিবার (৯ মার্চ) রাতে বিবিসি এ খবর জানায়। এ বিষয়ে হাওয়াইয়ের অ্যাটর্নি জেনারেল ডগ চিন বলেন, নতুন নিষেধাজ্ঞা প্রথম নিষেধাজ্ঞার মতোই, আর তা হলো মুসলিমদের ওপর নিষেধাজ্ঞা।

 

তিনি বলেন, কোনো কিছুই পরিবর্তন হয়নি। এক (ইরাক) রাষ্ট্রকে বাদ দিয়ে আগের মতোই নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে।

 

এদিকে, ট্রাম্পের এ নতুন নিষেধাজ্ঞায় প্রতিবাদ জানিয়েছে হাওয়াইয়ের বাসিন্দারা।তারা স্থানীয় বিমানবন্দরে বিক্ষোভও করেছেন।

 

গত সোমবার (৬ মার্চ) ছয় মুসিলম প্রধান দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে নতুন নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন ডোনাল্ড ট্রাম্প। নতুন এ নিষেধাজ্ঞায় ইরাককে বাদ দিয়ে ছয় মুসলিম প্রধান দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে।

 

দেশগুলো হলো- সিরিয়া, ইরান, ইয়েমেন, লিবিয়া, সোমালিয়া ও সুদান। আগামী ১৬ মার্চ থেকে এ নতুন নিষেধাজ্ঞা কার্যকরের কথা রয়েছে।

 

ট্রাম্পের এ নতুন নিষেধাজ্ঞায় বলা হয়েছে, আগামী ৯০ দিন এই ছয়টি দেশের নাগরিক যাদের বৈধ্য ভিসা নেই, তারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না।

 

এর আগে ৭টি মুসলিম প্রধান দেশের অভিবাসী বা ভ্রমণকারী যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে গত ২৭ জানুয়ারি অধ্যাদেশ জারি করেন ট্রাম্প। ওই নিষেধাজ্ঞর আওতাভুক্ত সাতটি দেশ ছিলো- সিরিয়া, ইরাক, ইরান, ইয়েমেন, লিবিয়া, সোমালিয়া ও সুদান। ওই অধ্যাদেশের বিরুদ্ধে তখনই খোদ মার্কিন মুলুক ছাড়িয়ে বিশ্বব্যাপী সমালোচনার ঝড় ওঠে। পরে আদালতেও স্থগিত হয়ে যায় ট্রাম্পের অধ্যাদেশ। আপিল করেও সে অধ্যাদেশ কার্যকর করতে পারেননি ট্রাম্প।

সূত্র: বাংলা নিউজ