নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন ছোটবনগ্রাম ব্যাংক টাউন আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে টাঙ্গাইল জেলার মীর্জাপুরে ডাকাতি মামলার দুই আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল সোমাবার দিবাগত রাতে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলো-নওগাঁর মান্দা উপজেলার নবগ্রাম এলাকার সাজ্জাদ হোসেনের ছেলে মোঃ তানভীর ওরফে ইব্রাহিম (৩০) চাঁপানবাবগঞ্জের মহারাজপুর এলাকার শরীফুল ইসলামের ছেলে আমিনুল মোমেনীন (৩১)। আমিনুলকে রাজশাহী জেলার মোহনপুর থানার বসন্তকেদার (বিধিরপুর) নামক এলাকা হতে গ্রেফতার করা হয়।

ঘটনা সূত্রে জানা যায় যে, গত ১৫ মে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানাধীন ধেরুয়া সাকিনস্থ ঢাকা টু ময়মনসিংহ মহাসড়কের উপর কতিপয় দুর্ধষ ডাকাত দলের সদস্য নিজেদেরকে পুলিশ সদস্য পরিচয় দিয়ে সমবেত হয়ে একটি মাইক্রো সহকারে ডাকাতি করার প্রস্তুতি গ্রহণ করে। পরবর্তীতে স্থানীয় থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে ২ জন ডাকাত সদস্যকে আটক করলেও ওই দলের মূলহোতাসহ ৫/৬ জন সদস্য দৌড়ে পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত ডাকাত সদস্যদের দেহ তল্লাশী করে এক জোড়া পুলিশের হ্যান্ডক্যাপ সহ বিভিন্ন পুলিশের সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
পরবর্তীতে মির্জাপুর থানা পুলিশ কর্তৃক দুর্ধষ এই ডাকাত দলের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু করে। গ্রেপ্তারকৃত আসামীদের স্বীকারোক্তি মতে অন্যদের গ্রেপ্তারে পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশা-পাশি র্যাবও ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় র্যাব-৫, সিপিএসসি, রাজশাহীর একটি আভিযানিক দল তদন্তকারী কর্মকর্তার অধিযাচনপত্রের প্রেক্ষিতে ৭ জুলাই রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন ছোটবনগ্রাম ব্যাংক টাউন আবাসিক এলাকা ও রাজশাহী জেলার মোহনপুর থানাধীন বসন্তকেদার (বিধিরপুর) নামক এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাত দলের নেতা সহ এজাহারনামীয় মিলন ও আমিনুল‘কে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের ধৃত আসামীরা স্বীকার করে যে, তারা দীর্ঘদিন যাবত দলবদ্ধ হয়ে ঢাকা, টাঙ্গাইল ও গাজীপুর জেলার মহাসড়ক সহ বিভিন্ন এলাকায় নিজেদেরকে পুলিশের সদস্য পরিচয় দিয়ে ডাকাতিসহ বিভিন্ন অপরাধ করে আসছে।
আসামীদেরকে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানা পুলিশের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। স.আর









