সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
দুর্ঘটনা

টাঙ্গাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

নিউজ ডেস্ক৬ জুন ২০১৮১ মিনিট পড়া
টাঙ্গাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ঢাকা- বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা সংলগ্ন টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সরাতৈল নামক স্থানে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে উভয় পরিবহনের ৩জন নিহত হয়েছে। বুধবার সকাল ৭টার দিকে এই ঘটনা ঘটে। নিহতদের পরিচয় জানা যায়নি। তবে পুলিশের ধারনা নিহতদের বাড়ি দিনাজপুর জেলায়।
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন জানান, বঙ্গবন্ধু সেতু পূর্ব টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সরাতৈল এলাকায় পাথর বোঝাই ট্রাক ও খালি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে উভয় পরিবহনের চালকসহ ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো দুইজন। দুর্ঘটনায় কবলিত ট্রাক ও নিহতদের লাশ থানায় রাখা হয়েছে। পরিচয় সনাক্ত হলে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
দুর্ঘটনার ফলে মহাসড়কে যানজটের সৃষ্টি হলেও ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত ট্রাক দ্রুত সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয় বলে দাবী করেন তিনি।