সদ্য প্রকাশিত
রাজশাহী

ঝলমলিয়া বাজার বণিক সমিতির উদ্বোধন

নিউজ ডেস্ক৫ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
ঝলমলিয়া বাজার বণিক সমিতির উদ্বোধন

পুঠিয়া প্রতিনিধিঃ

পুঠিয়ার ঝলমলিয়া বাজার বণিক সমিতির উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১১টার সময় উপজেলার ঝলমলিয়া বাজারের লোহার ব্রিজের নিজে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুঠিয়া পৌরসভার মেয়র আসাদুল হক আসাদ, জিউপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রুস্তুম আলী, উপজেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম রবি ও এনামুল হক।

 

বণিক সমিতির আহবায়ক নজরুল ইসলামের সভাপতিত্বে এবং শরিফুল ইসলাম টিপুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বণিক সমিতর ১নং যুগ্ন আহবায়ক মমতাজুল আলম লাল্টু, পুঠিয়া শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শাহ আলম, পুঠিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর সাহাদত হোসেন, মুক্তিযোদ্ধা ময়েন উদ্দিন, ঝলমলিয়া বাজারের ব্যবসায়ী বেল্লাল উদ্দিন, মইদুল ইসলাম, শাকিল সরদার, কামরুজ্জামান মিঠু প্রমুখ।

 

অনুষ্ঠানের আগে ঝলমলিয়া বাজার বণিক সমিতির ১৩ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়।

স/অ