রাজশাহীর খবর

জয়পুরহাটের ক্ষেতলালে যাত্রীবাহী বাস উল্টে আহত অন্তত ২৫

নিউজ ডেস্ক১৪ জুলাই ২০১৬১ মিনিট পড়া

জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার নিমতলী নামক স্থানে একটি যাত্রীবাহী বাস উল্টে নারী, শিশু ও পুলিশ সদস্যসহ আহত হয়েছেন অন্তত ২৫ জন। বৃহস্পতিবার বিকেলে এ দূর্ঘটনা ঘটে।

 
প্রত্যক্ষদর্শীরা জানান, জয়পুরহাট থেকে ছেড়ে আসা বগুড়া গামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে উল্টে গিয়ে রাস্তার নিয়ে পরে যায়। এতে ২ জন শিশু, ৫ জন নারী ও ১ জন পুলিশের কন্সটেবলসহ অন্তত ২৫ জন গুরুতর আহত হয়েছেন।

 
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে সিল্কসিটি নিউজকে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে আহতদের উদ্ধার করে।

 
আহতদের মধ্যে আশংকাজনক ৩ জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল ও কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স/শ