সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
জয়পুরহাট

জয়পুরহাটে শিয়ালের কামড়ে আহত-১৫

নিউজ ডেস্ক২ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
জয়পুরহাটে শিয়ালের কামড়ে আহত-১৫

জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের তিনটি মহল্লায় শিয়ালের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। গত তিন দিনে শিয়ালের কামড়ে আহত হয়েছেন অন্তত ১৫ জন। আহতদের জেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

অপর দিকে শিয়ালের আক্রমনের খবর ছড়িয়ে পড়ায় জনমনে আতংক বিরাজ করছে। অনেকে হাতে লাঠি নিয়ে চলাফেরা করছেন ওই এলাকায়।

জেলা আধুনিক হাসপাতালের তত্বাবধায়ক ডা. খুরশিদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাগলা শিয়ালের কামড়ে আহত হয়ে জেলা হাসপাতালে ভর্তি হওয়া ৭ জনকে ভ্যাকসিন দেয়া হয়েছে। জনমনে আতংকিত হবার কিছু নেই পর্যাপ্ত টিটি ভ্যাকসিন মজুদ রয়েছে বলে জানান তিনি।

জয়পুরহাট পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক মামুনুর রশিদ জানান, শিয়ালের আক্রমনের খবর পেয়ে পৌরসভার পক্ষ থেকে কুকুর নিধনকারী দলকে পাঠানো হয়েছিল। কিন্তু কোন শিয়াল খুঁজে পাওয়া যায়নি। শিয়ালের কামড়ে আহত ৪/৫ জনকে জেলা হাসাপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

পৌরসভার ৫নং ওয়ার্ডের শেখ পাড়া, দক্ষিন দেওয়ান পাড়া, দেবীপুর, কাজীপাড়া এলাকায় পাগলা শিয়ালের আক্রমনের কথা জানান এলাকাবাসী। পাগলা শিয়ালের কামড়ে আহতদের মধ্যে আবুল কাশেম, নিজাম উদ্দিন, বাবু ও বিধানকে  ভ্যাকসিন দেয়া হয়েছে বলে জানান।

শিয়ালের কামড়ে আহতরা জানান, গত তিনদিন ধরে এ আক্রমনের ঘটনায় এলাকায় ছেলে-মেয়েরা লাঠি হাতে চলাফেরা করছেন শিয়ালের আতংকে।

স/আ