সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
জয়পুরহাট

জয়পুরহাটে মোটরসাইকেলের ধাঁক্কায় বৃদ্ধ নিহত

নিউজ ডেস্ক৮ জুলাই ২০২২১ মিনিট পড়া
জয়পুরহাটে মোটরসাইকেলের ধাঁক্কায় বৃদ্ধ নিহত

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাট সদর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো দৌলত আলী দেলো (৫৮) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে সদর উপজেলার দোগাছী ইউনিয়নের জিতারপুর মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত দৌলত আলী উপজেলার দোগাছী ইউনিয়নের জিতারপুর (পশ্চিমপাড়া) গ্রামের আব্বাস আলী মন্ডল ছেলে।

পুলিশ ও স্থানীয়দের সুত্রে জানা গেছে, রাজু মিয়া মোটরসাইকেল নিয়ে জয়পুরহাট থেকে নওগাঁর ধামইরহাট যাচ্ছিলেন। উপজেলার দোগাছী ইউনিয়নের জিতারপুর মোড়ে পৌঁছালে তাঁর মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে কৃষক দৌলত আলীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সে সময়ে দৌলত আলী দেলো ও তার ছেলে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন।

এই সময় মোটরসাইকেলের চালক রাজু মিয়াও আহত হয়। তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জয়পুরহাট থানা পুলিশ তার মোটরসাইকেলটি জব্দ করেছে বলে জানান।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.কে.এম আলমগীর জাহান।

এস/আই