জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটে সন্ত্রাস, জঙ্গীবাদ ও নাশকতা প্রতিরোধে করণীয় বিষয়ে মঙ্গলবার বিকেল ৪ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
ভিডিও কনফারেন্সে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে জয়পুরহাট জেলা সিভিল সার্জন জসিম উদ্দিন হাওলাদারের সাথে সন্ত্রাস, জঙ্গীবাদ ও নাশকতা প্রতিরোধে করণীয় বিষয়ে সরাসরি কথা বলেন।
কনফারেন্সে জেলা প্রশাসক আব্দুর রহিম, জয়পুরহাট-৩ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল খবির সরকার, পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম, র্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর হাসান আরাফাত, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম সোলায়মান আলীসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জন প্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

স/আ









