রাজশাহীর খবর

জয়পুরহাটে পুলিশী বাধায় বিএনপির শোকর‌্যালি পণ্ড

নিউজ ডেস্ক১২ জুলাই ২০১৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট:
জয়পুরহাটে পুলিশের বাধার কারণে ঢাকার গুলশানের হলি আর্টিজান রেস্তোরায় জঙ্গি হামলায় নিহতদের স্মরণে শোকর‌্যালি ও সমাবেশ করতে পারেনি জেলা বিএনপি।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকালে জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে শহরের প্রধান সড়কে শোক র‌্যালি বের করতে গেলে পুলিশ তাদের বাধা দেয়।

এসময় তারা দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে । এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য মোজাহার আলী প্রধান, সাধারন সম্পাদক ফজলুর রহমানসহ অন্যরা।

স/আর