সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
জয়পুরহাট

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় নানা-নাতী নিহত

নিউজ ডেস্ক২৩ সেপ্টেম্বর ২০২২১ মিনিট পড়া
জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় নানা-নাতী নিহত

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাট কালাই উপজেলায় ট্রাকের ধাক্কায় অটো ভ্যানের যাত্রী নানা-নাতী নিহত হয়েছে।  এঘটনায় আরো ৩ জন যাত্রী আহত হয়েছে। শুক্রবার সন্ধায় ৬ টার দিকে কালাই উপজলার পাঁচশিরা-মালামগাড়ী সড়কের মহিরুম এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন,কালাই উপজলার পুনট ইউনিয়নের শিকটা উত্তরপাড়া গ্রামের নানা নজরুল ইসলাম (৬৫) এবং নাতী একই গ্রামর মাহমুদুল হাসানের ছেলে শাকিব হাসান (৫)।

কালাই থানার অফিসার (ওসি) মঈনুদ্দীন ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতরা শুক্রবার সন্ধ্যায় ব্যাটারী চালিত একটি অটোভ্যান যোগে মালামগাড়ীহাট থেকে তাদের নিজ বাড়ী শিকটা গ্রামর যাছিলন। পথে উপজলার মহিরুম গ্রাম এলাকায় কালাইয়ের দিক থেকে একটি ট্রাকের সাথে অটোর মুখামুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ভ্যানে থাকা যাত্রী নানা-নাতী নিহত হয়।

দুর্ঘটনার পর ট্রাক আটক করা হলেও চালক ও হেলপার ঘটনারস্থল থেকে পালিয়ে যায়। চালক কে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও ওসি জানান৷

এস/আই