রাজশাহীর খবর

জয়পুরহাটে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ক সভা

নিউজ ডেস্ক১৩ জুলাই ২০১৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট:
জয়পুরহাট নার্সিং ইন্সটিটিউটের সম্মেলন কক্ষে বুধবার বেলা ১১টায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ক জেলা পর্যায়ে সাংবাদিকদের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার ৪০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এ ওরিয়েন্টেশন কর্মশালায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ জসিম উদ্দিন হাওলাদার, জেলা প্রেসক্লাবের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক এস এম সোলায়মান আলী, জেলা আধুনিক হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ খুরশিদ আলম ও জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি মোস্তাকিম ফাররুখ।

কর্মশালায় বক্তারা জানান, শিশু মৃত্যুর ঝুঁকি ও অন্ধত্ব প্রতিরোধে আগামী ১৬ জুলাই জয়পুরহাট জেলায় ০৬ থেকে ১১ মাস বয়সের সকল শিশুকে একটি করে নীল রং এর ও ১২ থেকে ৫৯ মাস বয়সের শিশুকে একটি করে লাল রং এর উচ্চ ক্ষমতা সম্পূর্ন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

এবার জেলায় ৮৭০টি কেন্দ্রের মাধ্যমে মোট ১ লাখ ২২ হাজার ১৮৬ জন শিশুকে ভিটামান ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

স/আর