জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাট সুগার মিলস্ লিঃ এর উদ্যেগে ২০১৬-১৭ আখ রোপন মৌসুমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। গতকাল সদর উপজেলার দূর্গাদহ বাজারের কান্দি গ্রামের চাষী মুনসুর আলীর জমিতে এসটিপি পদ্ধতিতে আখ রোপনের মাধ্যমে উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে মোহাম্মদবাদ ইউ’পি চেয়ারম্যান চাষী আতাউর রহমানের সভাপতিতে আখ চাষীদের নিয়ে চাষী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, বিএসএফআইসি সদর দপ্তরের প্রধান (টিএস) আকতার হোসেন।
জয়পুরহাট সুগার মিলস্ লিঃ এর ডিজিএম (সিপি) আব্দুস্ ছালাম ফকিরের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, মিলের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল,জিএম (কৃষি) কাজী মামুদুল হক, জিএম (অর্থ) রব্বিক হাসান, ডিজিএম (সম্প্র) ইমতিয়াজ হোসেন, শ্রমিক কর্মচারী ইউনিয়ন এর সাধারন সম্পাদক খোরশেদ আলম, আখচাষী কল্যান সমিতির নেতা প্রভাষ চন্দ্র মহন্ত, আখচাষী গোলাম মাহমুদ প্রমুখ।

ব্যবস্থপনা পরিচালক আখ চাষীদেরকে আখ চাষেসব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন এবং তিনি চাষীদেরকে যথাযথভাবে সঠিক সময়ে এসটিপি পদ্ধতিতে যতœ সহকারে আখ রোপন করার আহ্বান জানান।
উদ্বোধনী দিনে সদর-এ ও বি সাবজন, পাঁচবিবি, মঙ্গলবাড়ীসহ অন্যান্য সাবজনে আখ রোপনের উদ্বোধন করা হয়।
সমাবেশে জানানো হয় এবার রোপন মৌসুমে ১১ হাজার একর জমিতে আখ রোপনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
স/আ










