সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
আন্তর্জাতিক

জেনেভায় সিরীয় শান্তি আলোচনা নিস্ফল, তবুও আশাবাদী জাতিসংঘ দূত

নিউজ ডেস্ক৪ মার্চ ২০১৭২ মিনিট পড়া
জেনেভায় সিরীয় শান্তি আলোচনা নিস্ফল, তবুও আশাবাদী জাতিসংঘ দূত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সিরিয়া বিষয়ে জাতিসংঘের একবছর ধরে চলা প্রথম দফার জেনেভা শান্তি আলোচনা থেকে আশাবাদী হওয়ার মতো কোনও বার্তা পাওয়া যায়নি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, পরিষ্কার কোন ফলাফল ছাড়াই শেষ হয়েছে ওই আলোচনা। তবে জাতিসংঘ বলছে, আগের তুলনায় এবারের আলোচনা অনেক ইতিবাচক হয়েছে। শান্তি আলোচনায় একনিষ্ঠভাবে তৎপর জাতিসংঘের সিরীয় দূত স্টিফান দি মিস্তুরা আলোচনার মধ্যে ভবিষ্যত রাজনৈতিক সমাধানের একটি পথ খুঁজে পাওয়ার আশাবাদ জানিয়েছেন।

 

আলোচনার বিষয়ে সিরিয়ার সরকারি পক্ষ কোন মন্তব্য করেনি। তবে বিরোধী পক্ষের প্রধান আলোচক, নাসর আল হারিরি বলেছেন, আগের তুলনায় এই আলোচনায় অনেক ইতিবাচক দিক রয়েছে।

 

এই আলোচনায় ইসলামিক স্টেট গ্রুপ আর সাবেক নুসরা ফ্রন্ট ছাড়া সিরিয়ার সবগুলো বিরোধী পক্ষ অংশ নিয়েছে। সিরিয়ার সরকার আর জাতিসংঘ ছাড়াও আলোচনার টেবিলে রয়েছে রাশিয়া, তুরস্ক আর ইরান।

 

বিদ্রোহী ও সরকারের  মধ্যে সিরিয়ার ভবিষ্যৎ নির্ধারণের বিষয়ে বিস্তর দ্বিমত রয়েছে। জেনেভা শান্তি আলোচনাকে তাই গভীর কূটনৈতিক উদ্যোগ বলে মনে করা হচ্ছিলো। তবে দ্বিমত এতাটাই বেশি ছিল যে, এবারের আলোচনা থেকে খুব আকর্ষণীয় কিছু আশা করেননি মিস্তুরা। বুধবার জাতিসংঘ সদর দফতরে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি কি এই আলোচনা থেকে চমকপ্রদ কিছু আশা করছি? না, আমি তা করছি না।’

 

বৃহস্পতিবারের বৈঠকের পর মিস্তুরা বলেন, ‘এই আলোচনার মাধ্যমে রাজনৈতিকভাবে সমাধানের একটি পথ তৈরি হয়েছে।’ তিনি এই আলোচনাকে বর্ণনা করছেন চালু হওয়ার অপেক্ষায় থাকা কোনও ট্রেনের সঙ্গে।

 

মার্চের শেষের দিকে আবার আলোচনায় বসতে সম্মত হয়েছে সব পক্ষ। সেখানে সরকার, একটি খসড়া সংবিধান, নির্বাচন আর সন্ত্রাসের মতো বিষয় আলোচনা হতে পারে। সিরিয়ার সামরিক বিষয়ে রাশিয়া, ইরান আর তুরস্কের মধ্যস্থতায় কাজাকিস্তানে যে আরেকটি আলোচনা চলছে, সেটিও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

সূত্র: বাংলা ট্রিবিউন