ছবিঘর

জামিন পেলেন মেহজাবীন

নিউজ ডেস্ক১৭ নভেম্বর ২০২৫১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

২৭ লাখ টাকা আত্মসাৎ, হুমকি-ধমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তাঁর ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছিলেন এক ব্যক্তি। ১০ নভেম্বর সেই মামলায় তাঁদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। তবে গতকাল সন্ধ্যায় ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত ৩-এ আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন মেহজাবীন ও আলিসান। শুনানি শেষে জামিন মঞ্জুর করেন আদালত।

এর আগে মামলার খবরটি সামনে আসায় এটিকে ভিত্তিহীন বলে দাবি করেছিলেন অভিনেত্রী।