সব খবর

জামালপুরে নিজ ঘরের বিছানায় মা-ছেলের লাশ

নিউজ ডেস্ক২৬ আগস্ট ২০২০১ মিনিট পড়া
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি ২৬ আগস্ট ২০২০, ১১:৪৮:৪৪ | অনলাইন সংস্করণ

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকাল ৯টার দিকে উপজেলার চর গোপালপুর পূর্বপাড়া এলাকায় নিজ ঘরের বিছানা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- চর গোপালপুর পূর্ব পাড়া এলাকার হারুনুর রশিদের স্ত্রী মোসলেমা অক্তার শিখা (৩৩) ও ছেলে তাওহীদ (৯)।

মাদারগঞ্জ থানার ওসি রফিকুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতের কোনো এক সময়ে হারুনুর রশিদের স্ত্রী ও ছেলে খুন হয়েছেন। নিহত মায়ের কপালের বাঁ পাশে ও শিশুর পেটে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

নিহত মা ও ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য স্বামী হারুনুর রশিদকে থানায় নেয়া হয়েছে।

 

সূত্রঃ যুগান্তর

ট্যাগ: