জাতীয়

জামালপুর হঠাৎ বিকল ট্রেনের ইঞ্জিন, আড়াই ঘণ্টা পর চালু তিস্তা এক্সপ্রেস

নিউজ ডেস্ক১৬ জুলাই ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জামালপুর থেকে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ২ ঘণ্টা ১৭ মিনিট‌ আটকা পড়েছিল। পরে ময়মনসিংহ থেকে বিকল্প ইঞ্জিন এনে সংযুক্ত করে ট্রেনটি ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৪টা ৫ মিনিটে জামালপুর রেলওয়ে স্টেশনে ট্রেনটি প্রবেশের পরে হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে পড়ে।

রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, বিকেল ৩টার দিকে দেওয়ানগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন থেকে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে আসে। জামালপুর রেলওয়ে স্টেশনে পৌঁছালে ট্রেনের যাত্রীরা ওঠানামা শেষে ট্রেনটি স্টেশন ত্যাগের প্রস্তুতি নিলে হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে স্টেশনেই আটকে পড়ে।

পরে ময়মনসিংহ থেকে একটি বিকল্প ইঞ্জিন এনে তিস্তা এক্সপ্রেসের সঙ্গে সংযুক্ত করা হয়। এরপর সন্ধ্যা ৬টা ২২ মিনিটে ট্রেনটি পুনরায় ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, জামালপুর রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পরেই তিস্তা এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ট্রেনটি ২ ঘণ্টা ১৭ মিনিট স্টেশনে আটকা ছিল।

পরে ময়মনসিংহ থেকে বিকল্প ইঞ্জিন এনে সংযুক্ত করা হলে সন্ধ্যা ৬টা ২২ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশে পুনরায় যাত্রা শুরু করে।