খেলা

রাজশাহীতে জমকালো আয়োজনে পর্দা উঠলো স্বাধীনতা দিবস ক্রিকেট টুর্ণামেন্টের

নিউজ ডেস্ক২৪ ফেব্রুয়ারি ২০১৭৩ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে জমকালো আয়োজনে পর্দা উঠলো স্বাধীনতা দিবস ক্রিকেট টুর্ণামেন্টের। শুক্রবার সন্ধ্যায় রাজশাহী নগরীর দরিখরবোনা এলাকায় মাঠে এ টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এটি তৃতীয় আসর। এর আগে ২০১৫ তে উদ্বোধন হয়েছিল রাজশাহী মহানগরীর দড়িখরবোনা ডাববাগান মাঠে।

স্বাধীনতা ক্রিকেট টুর্নামেন্টর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন।

তিনি বলেন, খেলাধুলা মানুষকে অনেক খারাপ দিক থেকে বিরত রাখে। এটা বিনোদনের একটি বিশেষ অংশ। হয়ত এই টূর্নামেন্ট থেকেই বের হয়ে আসবে জাতীয় দলের আগামি খেলোয়াড়।

তিনি আরও বলেন, শহীদ চাঁন্দু স্মৃতি সংঘ আয়োজিত এ টুর্ণামেন্টের উদ্বোধনীতে এর আগে আমি একবার এসেছি। সেবারের তুলনায় এবারে অনেক দর্শক আমি লক্ষ্য করছি।  চারিদিকে বাড়ি অথচ ছোট একটি মাঠকে টূর্নামেন্টের উপযোগী করা আসলেই প্রশংসনীয়। আমরা দেখেছি অনকে সুন্দর পরিবেশনা এবং মুক্তিযুদ্ধের স্মৃতি সংবলিত ডিসপ্লে প্রদর্শীত হয়েছে।
এ স্বাধীনতা ক্রিকেট অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনিরুজ্জামান মনি, রাজশাহী মহানগর আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মীর ইশতিয়াক আহম্মেদ লিমন।


বিশেষ অতিথির বক্তব্যে নগর আ’লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার বলেন, রাজশাহীতে ক্রীড়া প্রেমীরা যুবকদের জন্য একের পর এক দৃষ্টান্ত তুলে ধরছেন। এমন একটি টূর্নামেন্ট ক্রিকেটানুরাগীদের জন্য একটি ভালো সুযোগ হতে পারে। ভবিষ্যতে এমন খেলার মাধ্যমে আন্ত:জার্তিক মানের খেলোয়াড় তৈরী হবে যারা বহি:বিশ্বে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে।
তিনি আরও বলেন, রাজশাহীর ক্রীড়াঙ্গন প্রতিভা তৈরীতে বিশ্বাসী। এভাবে খেলার মাধ্যমে আমাদের যুবক সমাজ মাদক থেকে দূরে থাকবে। এই টুর্ণামেন্টে আমরা প্রতিজ্ঞা করি, আমরা মাদককে না বলব। আমরা জঙ্গিবাদকে না বলব। আমরা সন্ত্রাসবাদকে না বলে পাঁচ ওয়াক্তদ নামাজ পড়ব।

 


উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন প্রফেসর (অব:) আব্দুল মমিন। পরে জাতীয় সঙ্গীত শুরু হয়। এরপর ভাষা  শহীদসহ দেশের সকল শহীদদের শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরাবতা পালন করা হয়।
পরে লোক সাংস্কতিক কেন্দ্রের আয়োজনে দর্শকদের উদ্দেশ্যে স্বাধীনতা দিবস কাপকে কেন্দ্র করে গম্ভীরা প্রদর্শন করা হয়। গম্ভীরার পরে রিমঝিম সাংস্কৃতিক সংঘের আয়োজনে ডিসপ্লে দেশ আমার প্রদর্শন করা হয়।

এ স্বাধীনতা দিবস ক্রিকেট টুর্নামেন্ট ৩২টি দল অংশগ্রহণ করছে। শুক্রবার উদ্বোধনী খেলায় রিভারভিও বনাম রাজশাহী রয়েল অংশ নেয়। এতে রাজশাহী রয়েলস চসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়।
প্রতিদিন দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে। একটি খেলা সন্ধ্যা সাড়ে ছয়টা ও অপর খেলা সাড়ে আটটায়। তবে আজ উদ্বোধনী অনুষ্ঠানের জন্য একটি খেলা অনুষ্ঠিত হচ্ছে। এ খেলায় রাজশাহী অনলাইন নিউজ পোর্টাল সিল্কসিটিনিউজডট কম মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে। সিল্কসিটিনিউজডট কম এই টুর্ণামেন্টের সব খেলাগুলোর কাভারেজ দেবে। খেলাটি ফাইনাল আগামী ২৬ মার্চ অনুষ্ঠিত হবে।
স/শ