সদ্য প্রকাশিত
রাজশাহী

জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে : আরএমপি কমিশনার

নিউজ ডেস্ক৫ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে : আরএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর শাহমখদুম মেডিক্যাল কলেজের হলরুমে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর সহকারী পুলিশ কমিশনার ইফতেখায়ের আলমের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)  কমিশনার মো. শফিকুল ইসলাম, বিপিএম।

তিনি বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।  জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে কোন তথ্য থাকলে তা পুলিশকে জানাতে। পুলিশ সব সময় সাধারণ মানুষের নিরাপত্তাসহ সকল কাজে নিয়জিত রয়েছে। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদে বিরুদ্ধে মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের সচেতন থাকার জন্য বিভিন্ন পরামর্শ দেন।

সভায় সভাপতিত্ব করেন, অধ্যাপক ডা. হাসানুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন, ডিসি (পশ্চিম) একেএম নাহিদুল ইসলাম, শাহমখদুম মেডিক্যাল কলেজের ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামান স্বাধীন, বোয়ালিয়া থানার এসি মো. ইবনে মিজান, সদর এসি মো. ইফতে খায়ের আলম প্রমুখ।

 

এ সময় মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

স/শ