রাজশাহীর খবর

জঙ্গি হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক৩ জুলাই ২০১৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার গুলশানে জঙ্গি হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার দুপুরে রাজশাহী মহানগর ওয়াকার্স পার্টির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

 

বিক্ষোভ মিছিলটি মহানগর ওয়াকার্স পার্টির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

 

‘গুলশানে জঙ্গি হামলা ও হত্যাকারীদের বিরুদ্ধে রুখে দাড়াঁও বাংলাদেশ’ স্লোগানে বিক্ষোভে মিছিলে উপস্থিত ছিলেন মহানগর ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশীষ প্রমাণিক দেব, সদস্য হারুন অর-রশিদ প্রমুখ।

 

স/আর