নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরির লক্ষীপুর আইডি কোর্য়াটারের বাসিন্দা হরিজন বংশভূত শ্রী কৃষ্ট বিশ্বাসের স্ত্রী ময়না রাণী (৪৫) কে হরিজন সম্প্রদায়ের কতিপয় সন্ত্রাসী গত ৭ নভেম্বর অপহরণ করে। অপহরনের কয়েকদিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত তার সন্ধান পাননি তার পরিবার। এব্যপারে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দাখিল করলেও আশানুরুপ ফল পাননি।
শনিবার সকাল সাড়ে ১১ টায় রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবে এক সাংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এই অভিযোগ করেন অপহৃত ময়না রাণীর স্বামী শ্রী কৃষ্ট বিশ্বাস।

লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, লক্ষীপুর বাকীর মোড় এলকার ইন্দন রবি দাশের ছেলে ষষ্টি (২৬) ময়না রাণীকে বিয়ের প্রলোভন দিয়ে আসছিল। এতে ময়না রাণী রাজি না হওয়ায় ষষ্টি তার ছোট ভাই যষ্টি একই এলাকার শ্রী শুভসহ কয়েক জন মিলে ময়না রাণীকে বিভিন্ন ভাবে ভয় ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদান করে আসছিল। এঘটনার ধারাবাহিকতায় ময়না রাণী গত ৭ নভেম্বর সকাল ১০টার দিকে বাসা থেকে লক্ষীপুর বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হলে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। বিভিন্ন জায়গায় ময়না রাণীকে খোঁজ করেও পাওয়া না যাওয়ায় ময়না রাণীর স্বামী শ্রী কৃষ্ট বিশ্বাস বাদী হয়ে মহানগরির রাজপাড়া থানায় ষষ্টি তার ছোট ভাই যষ্টি উভয় পিতা ইন্দন রবি দাশ ও একই এলাকার শ্রী শুভকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, আসামিরা আমার স্ত্রীকে অসৎ উদ্দেশ্যে অজ্ঞাত স্থানে গোপন করে রেখেছে। সংবাদ সম্মেলনে শ্রী কৃষ্ট বিশ্বাস বলেন, তার স্ত্রী ময়না রাণীর গলায়, হাতে ও কানে প্রায় একভরি ওজনের স্বর্ণ রয়েছে। সংবাদ সম্মেলনে শ্রী কৃষ্ট বিশ্বাস অবিলম্বে তার স্ত্রীকে খুঁজে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার জন্য আইন-শৃংখলা বাহিনীর কাছে জোর দাবী জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে নিখোঁজ ময়না রাণীর মেয়ে রিতা বিশ্বাস, জামাই নিপেন বিশ্বাস অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন।
স/অ










