ছবিঘর

ছবির জন্য ধন্না

নিউজ ডেস্ক১৮ ফেব্রুয়ারি ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

পৈতৃক যোগ নেই, ‘আউটসাইডার’ হিসেবেই অভিনয়ে আসেন ম্রুনাল ঠাকুর। নিজের চেষ্টায় করে নিয়েছেন জায়গা। এর জন্য পরিচালকদের কাছে গিয়ে কাজ চাইতেন, নিজেকে প্রমাণের সুযোগ চাইতেন। আর পছন্দের পরিচালক হলে এখনো তিনি সংকোচ করেন না।

২০ ফেব্রুয়ারি মুক্তি পাবে তাঁর অভিনীত নতুন ছবি ‘দো দিওয়ানে সেহের মেঁ’। এই ছবির জন্যও পরিচালক রবি উদয়রকে অনুরোধ করেছিলেন ম্রুনাল। তিনি বলেন, “মম’ [২০১৭] দেখার পরই আমি উদয় স্যারকে বলেছিলাম, আপনার সঙ্গে কাজ করতে চাই। আজকের জায়গায় আসার পেছনে আমার এই সাহস ও চেষ্টার ভূমিকা সবচেয়ে বেশি।