জাতীয়

‘চোখের চিকিৎসাকেও গুরুত্ব দিতে হবে’

নিউজ ডেস্ক১৮ জানুয়ারি ২০২৩১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

দেশের বিভিন্ন এলাকায় ৪৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কমিউনিটি ভিশন সেন্টার কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার (১৮ জানুয়ারি) ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কমিউনিটি ভিশন সেন্টার উদ্বোধন করেন তিনি।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আই ভিশন সেন্টারগুলো আমরা উদ্বোধন করছি, তবে অন্যান্য সেবার সঙ্গে অবশ্যই চোখের চিকিৎসাকেও গুরুত্ব দিতে হবে। কারণ আমাদের এই উদ্যোগের ফলে এখন অনেক অন্ধ মানুষের চেখের আলো ফিরে এসেছে।

তিনি বলেন, একটা সময় দেশের মানুষ বিভিন্ন রোগের যথাযথ চিকিৎসা পেত না, এখন পাচ্ছে। আমরা চাই হাসপাতালগুলোতে রোগীর সেবা আরও যেন বৃদ্ধি পায়। এক্ষেত্রে সবাইকে সহায়তা করতে হবে।

ট্যাগ: