সদ্য প্রকাশিত
চাকরি

চুক্তিভিত্তিক অফিসার নেবে এসএমসি, লাগবে না অভিজ্ঞতা

নিউজ ডেস্ক৭ আগস্ট ২০২৫১ মিনিট পড়া
চুক্তিভিত্তিক অফিসার নেবে এসএমসি, লাগবে না অভিজ্ঞতা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি)। প্রতিষ্ঠানটির একটি শূন্য পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। গত ৪ আগস্ট এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অভিজ্ঞতা ছাড়াও প্রার্থীরা এ নিয়োগে আবেদন করতে পারবেন।

পদের নাম: অফিসার (ক্লায়েন্ট সাপোর্ট)।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে তিন বছরের ডিপ্লোমা ইন প্যারামেডিক কোর্স সম্পন্ন করতে হবে।

অভিজ্ঞতা: যেকোনো এনজিও/বেসরকারি ক্লিনিক বা হাসপাতালে প্রাসঙ্গিক অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। তবে অভিজ্ঞতা ছাড়াও আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

কাজের ধরন: ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের অভ্যর্থনা কক্ষ/ওপিডিতে দায়িত্ব পালন করতে হবে। ক্লায়েন্টদের পরামর্শ দিতে হবে এবং ক্লিনিক সফটওয়্যারে সমস্ত ক্লায়েন্টের নিবন্ধন নিশ্চিত করতে হবে।

বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর।

কর্মক্ষেত্র: অফিসে কাজ।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক।

কর্মস্থল: ঢাকা (দারুসসালাম)।

বেতন: আলোচনা সাপেক্ষে।

সুযোগ-সুবিধা: বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধার ব্যবস্থা রয়েছে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ১৪ আগস্ট, ২০২৫।