রাজশাহী

চারঘাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক২২ অক্টোবর ২০২৫২ মিনিট পড়া

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি:

মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি — এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর চারঘাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে সড়ক দুর্ঘটনা হ্রাসে জনসচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে চারঘাটের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান এর সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সরকার এনায়েত কবির, চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ, উপজেলা একাডেমিক সুপারভাইজার রাহিদুল ইসলাম, চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, চারঘাট উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোজাম্মেল হক ও চারঘাট প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু।

এ সময় স্থানীয় সাংবাদিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে চালক, পথচারী ও যাত্রী—সবার সচেতনতা জরুরি। মানসম্মত হেলমেট ব্যবহার, গতি নিয়ন্ত্রণ ও ট্রাফিক আইন মেনে চললেই সড়কে মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। বক্তারা আরও বলেন, দুর্ঘটনার অন্যতম কারণ বেপরোয়া গতি ও অবৈধ যানবাহন চলাচল। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসন ও জনগণের যৌথ উদ্যোগ অত্যন্ত প্রয়োজন।