চরঘাট প্রতিনিধি:
বিএনপি’র কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদের নির্দেশে রাজশাহীর চারঘাট পৌরসভার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল।
পরিদর্শনের সময় জাকিরুল ইসলাম বিকুল উৎসব প্রেমীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজা উদযাপনের সার্বিক খোঁজখবর নেন। পাশাপাশি ব্যক্তিগত তহবিল থেকে বিভিন্ন পূজা মন্ডপ পরিচালনা কমিটির কাছে আর্থিক অনুদান প্রদান করেন।

বিকুল জানান, ‘বিএনপি বিশ্বাস করে ঐক্য ও সম্প্রীতি ছাড়া উন্নত বাংলাদেশ গড়া সম্ভব নয়। সবাই মিলেমিশে শান্তিপূর্ণ সমাজ গড়তে হবে। সংখ্যালঘু বা অন্য কোনো নাগরিকের ধর্মীয় স্বাধীনতার উপর কোনো বাঁধা থাকা উচিত নয়। প্রত্যেক নাগরিককে নিরাপদ ও আনন্দঘন পরিবেশে তাঁদের ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করার সুযোগ নিশ্চিত করতে হবে।’
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আব্দুল মমিন, সাধারন সম্পাদক নাজমুল হক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান মাসুদ,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুর রহমান, ইউসুফপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুর রহমান, চারঘাট পৌর ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক নাসির উদ্দীন ,পৌর যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন আনা প্রমুখ।এছাড়াও উপস্থিত ছিলেন চারঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা,ওয়ার্ড বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।









