সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
জয়পুরহাট

চাকুরী স্থায়ীকরনসহ ৫ দফা দাবিতে জয়পুরহাট পল্লীবিদ্যুৎ সমিতির কর্মবিরতি

নিউজ ডেস্ক১৬ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
চাকুরী স্থায়ীকরনসহ ৫ দফা দাবিতে জয়পুরহাট পল্লীবিদ্যুৎ সমিতির কর্মবিরতি

জয়পুরহাট প্রতিনিধি:
পলল্লীবিদ্যুৎ সমিতির ছাটাইকৃত মিটার রিডার ও ম্যাসেঞ্জারদের চাকুরীতে বহাল এবং চাকুরী স্থায়ীকরনসহ ৫দফা দাবিতে অবস্থান কর্মসূচী, কর্মবিরতি ও মানববন্ধন পালন করা হয়েছে।

 
বুধবার দিনব্যাপী এ কর্মবিরতি ও অবস্থান কর্মসুচী পালনকালে জয়পুরহাট পল্লী বিদ্যুৎ অফিসের সামনে সকাল ১০টা থেকে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, মিটার রিডার ও ম্যাসেঞ্জার ঐক্য পরিষদের জেলা আহ্বায়ক ওয়াহেদুল ইসলাম, যুগ্ম আহবায়ক সাদেকুল ইসলাম, আবু সাঈদ, শহিদুল ইসলামসহ অন্যরা।

সমাবেশে বক্তারা বলেন, আরইবি এর হটকারী সিদ্ধান্ত প্রত্যাহারসহ কর্মচারীদের ৫ দফা দাবি  মানা না হলে কঠোর আন্দোলনের মাধ্যেমে দাবি আদায় করা হবে।

স/অ