সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজনীতি

চাকসু নির্বাচন: ভিপি পদে ৭ জনসহ প্রথম দিনেই বিক্রি ২৮ ফরম

নিউজ ডেস্ক১৪ সেপ্টেম্বর ২০২৫১ মিনিট পড়া
চাকসু নির্বাচন: ভিপি পদে ৭ জনসহ প্রথম দিনেই বিক্রি ২৮ ফরম

সিল্কসিটিনিউজ ডেস্ক :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টা থেকে চাকসু নির্বাচন কমিশনের কার্যালয় থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়।

প্রথম দিন মোট ২৮টি মনোনয়ন ফরম বিক্রি করেছে নির্বাচন কমিশন।

কেন্দ্রীয় সংসদে মনোনয়ন নিয়েছেন ২৬ জন। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ৭ জন। সাধারণ সম্পাদক (জিএস) ও যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২ জন করে মনোনয়ন নিয়েছেন।

এছাড়া হল সংসদে ২ জন প্রার্থী মনোনয়ন নিয়েছেন। ছাত্র হলে একজন এবং ছাত্রী হলে একজন। প্যানেল হিসেবে মনোনয়ন নিয়েছে ‘দ্রোহ পর্ষদ’।

শীর্ষ তিন পদে মনোনয়ন নিলেন যারা

প্রথম দিনে চাকসু নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে মনোনয়ন ফরম তুলেছেন ৭ জন। তারা হলেন- হাবিবুর রহমান, আবদুল্লাহ যায়েদ, মোহাম্মদ ফয়সাল সিকদার, মো. আজিজুল হক, একেএম ইশতিয়াক সম্রাট, মো. আহসান হাবীব, ঋজুলক্ষ্মী অবরোধ।

সাধারণ-সম্পাদক পদে মনোনয়ন ফরম তুলেছেন ২ জন। তারা হলেন- মো. আবু তালেব, ইফাজ উদ্দিন ইমু।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম তুলেছেন ২ জন। তারা হলেন- মুহাম্মদ মারুফ, শেখ জুনায়েদ কবির।

 

সূত্র: যুগান্তর