বিজ্ঞান ও প্রযুক্তি

চাকরি পেতে সহায়তা করবে সিভিলিংকড

নিউজ ডেস্ক২৭ অক্টোবর ২০১৮২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

চাকরি প্রার্থীরা বিভিন্ন বিজ্ঞপ্তি দেখে চাকরিতে আবেদন করেন। এতে বিভিন্ন সময় সিভি তৈরি করতে কিংবা চাকরিদাতা প্রতিষ্ঠান খুঁজে পেতে বিপাকে পড়তে হয়। বিজ্ঞপ্তি দিয়েও অনেক সময় যোগ‍্য লোক খুঁজে পাওয়া যায় না। এই সমস্যাগুলোর সমাধান মিলবে সিভিলিংকড অ‍্যাপে।

সিভিলিংকডের প্রধান নির্বাহী মীর তাইফুজ্জামান শিশির বলেন, চাকরি পাওয়া ও যোগ‍্য কর্মী খুঁজে পেতে কোম্পানিগুলো নানা সমস্যার সম্মুখীন হয়। এই সমস্যা সমাধানেই অনলাইনভিত্তিক সিভিলিংকড সেবাটি উন্মোচন করা হয়।

এক নজরে অ্যাপটির ফিচার 

অ্যাপে থাকা ভিউ সিভি অপশন থেকে ব‍্যবহারকারীর সিভিটি দেখে নেয়া যাবে।

এতে কোনো প্রার্থীকে চাকরি খুঁজতে হবে না কিংবা চাকরির আবেদন করতে হবে না। প্রতিটি সিভিই চাকরিদাতা কোম্পানির জন্য উন্মুক্ত থাকবে। সুতরাং কোনো সিভি পছন্দ হলে সরাসরি সেই প্রার্থীর সঙ্গে ফোনে বা মেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারবে চাকরিদাতা প্রতিষ্ঠান।

অ‍্যাপটিতে রয়েছে কি-ওয়ার্ডের মাধ‍্যমে চাহিদা ও যোগ্যতা অনুযায়ী তথ‍্য খোঁজার সুবিধা।

অ‍্যাপটির মাধ‍্যমে সহজে কয়েক ক্লিকে সিভি তৈরি করা যাবে, অ‍্যাপে থাকা ‘customizc cv’ অপশন থেকে।

চাকরির বিভিন্ন টিপস রয়েছে অ‍্যাপটিতে।

ক‍্যারিয়ার সংক্রান্ত বিভিন্ন ইভেন্ট সম্পর্কে জানা যাবে অ‍্যাপটির মাধ‍্যমে।

এতে বিভিন্ন প্রফেশনাল ট্রেনিংয়ের তথ‍্য জানা যাবে।

অ‍্যাপটিতে রয়েছে নোটিফিকেশন সুবিধা।

অ‍্যাপটির ইউজার ইন্টারফেস সুন্দর এবং হোম পেইজে প্রয়োজনীয় সেবাগুলো বিভাগ অনুযায়ী রয়েছে।

৪.৩ রেটিং প্রাপ্ত অ‍্যাপটির সাইজ ৪ দশমিক ১ মেগাবাইট। এ পর্যন্ত ৫০০ এর বেশি বার ডাউনলোড হয়েছে অ‍্যাপটি। অ‍্যান্ড্রয়েড ব‍্যবহারকারীরা এই ঠিকানা থেকে বিনামূল্যে অ‍্যাপটি ডাউনলোড করতে পারবেন।