নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৫৫ টি চোরাই মোবাইল ফোনসহ ২ জনকে আটক করেছে র্যাব। মঙ্গলবার বিকেল ৫ টা থেকে ঘন্টাব্যাপী অভিযানে এসব আটক করা হয়।
জানা যায়, মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ বাজার সংলগ্ন ‘মা টেলিকম’-এ অভিযান চালিয়ে ৫৫ টি ভারতীয় এ্যান্ড্রয়েড মোবাইল সেট উদ্ধার করে র্যাব। যার আনুমানিক মূল্য ৬ লাখ টাকা। এসময় চোরাকারবারির সাথে যুক্ত দুই জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, শিবগঞ্জের দৌলতপুর উপরটোলা এলাকার মৃত আবু সাঈদ শাকিল(২৮) এবং শেরপুর ভান্ডার এলাকার মজিবুরের ছেলে শাহীন আলী (২২)।
র্যাব জানায়, শিবগঞ্জ বাজারের “মা টেলিকম” এ কিছু সংখ্যক অসাধু ব্যবসায়ী পাশ্ববর্তী দেশ ভারত হতে শুল্ক ও কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বিপুল সংখ্যক এ্যান্ড্রয়েড মোবাইল ফোন মজুদ করেছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি অপারেশন দল এএসপি মোঃ নূরে আলম এবং এএসপি এ কে এম এনামুল করিম এর নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করে। এ সময় অবৈধ ভাবে সংগ্রহ করা ৫৫ টি এ্যান্ড্রয়েড মোবাইল সেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামীগণ দীর্ঘদিন যাবৎ মোবাইল চোরাচালান ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানায় র্যাব।
স/শ
চাঁপাইনবাবগঞ্জে ৫৫ টি চোরাই মোবাইল উদ্ধারসহ আটক ২









