ভ্রাম্যমাণ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউপি’র আমনুরা হতে জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর পর্যন্ত ৪৬ কোটি টাকা ব্যয়ে ৩২ কিলোমিটার দীর্ঘ ৩৩ কেভি বিদ্যূৎ সরবরাহ লাইনের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস।
বিদ্যূৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর দপ্তর, বিক্রয় ও বিপণন বিভাগ, গোমস্তাপুরের আয়োজনে গোমস্তাপুরের ৩৩/১১ সাবষ্টেশন প্রাঙ্গণে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ফিতা কেটে ও ফলক উন্মোচণের মাধ্যমে কাজটির উদ্বোধন শেষে মোনাজাত করেন। পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ গোমস্তাপুরের নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বাইরুল ইসলাম, রহনপুর পৌর মেয়র তারিক আহম্মদ, নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ, গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার আলমগীর কবির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান আনসারী, যুবলীগ নেতা সেরাজুল ইসলাম, গোমস্তাপুরের সাবেক মেয়র গোলাম রাব্বানী বিশ্বাসসহ অন্যরা।
স/অ









