চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জর শিবগঞ্জে মাইনুল ইসলাম হত্যা মামলায় একজন পিতা ও তার দুই ছেলের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সাথে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা প্রদাণ করা হয়েছে। অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়।
সোমবার (৭ জুলাই) চাঁপাইনবাবগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মো. মিজানুর রহমান আসামিদের উপস্থিতিতে এ রায় প্রদাণ করেন। এছাড়া মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুই জনকে বেকসুর খালাস দেন আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলো- জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নর কয়লাবাড়ি এলাকার সহিমুদ্দীন মন্ডলের ছেলে মোস্তফা এবং তার দুই ছেলে নয়ন আলী (৪২) ও মিলন আলী (২৪)।
এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল ওদুদ জানান, ২০২১ সালের ২ জুন বুধবার সন্ধ্যায় পূর্ব শত্রæতার জের ধরে আসামিরা কয়লাবাড়ি এলাকায় মাইনুল ইসলাম নামে এক ব্যক্তিকে দেশীয় অস্ত্র ও লোহার রড দিয়ে আঘাত করে হত্যা করে। পরে মাইনুলের ছেলে মইনুর রহমান বাদী হয়ে শিবগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
একই বছরের ৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার শিবগঞ্জ থানার উপপরিদর্শক বরুণ সরকার মোস্তফা ও তার দুই ছেলেকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এদিকে মামলার সাক্ষ্য গ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ বিচারক এই রায় দেন।









