সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক জুয়েলের বিরুদ্ধে মানহানির মামলার প্রতিবাদে মানববন্ধন

নিউজ ডেস্ক২৫ আগস্ট ২০১৯১ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক জুয়েলের বিরুদ্ধে মানহানির মামলার প্রতিবাদে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
সোনামসজিদ স্থলবন্দরের রাজস্ব হরিলুটের সংবাদ প্রচার করায়, যমুনা টেলিভিশনের ষ্টাফ রিপোর্টার মনোয়ার হোসেন জুয়েলের বিরুদ্ধে মানহানির মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাব ও  জেলার সাংবাদিক সমাজ। আজ রবিবার বেলা ১১ টায় জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে জেলা ও উপজেলার সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীরাও অংশ নেয়। ঘন্টাব্যাপী চলা এই মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা প্রেসক্লাবের সভাপতি জাফরুল আলম।
এ সময় সাংবাদিক জুয়েলের বিরুদ্ধে করা মানহানি মামলার তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন জেলা ও উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ।
মানববন্ধনে একাত্মতা ঘোষনা করে বক্তব্য রাখেন সুশাসনের জন্য নাগরিক- সূজনসহ বিভিন্ন সামাজিক ও জাসদসহ  বিভিন্ন রাজনৈতিক  দলের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ১৫ আগষ্ট সোনামসজিদ স্থলবন্দরের ৩০০ কোটি টাকার রাজস্ব হরিলুটের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাংসদ ডা. সামিল উদ্দিন আহম্মেদ শিমুল ও তার ভাইয়ের বিরুদ্ধে যমুনা টেলিভিশনে একটি অনুসন্ধানী রির্পোট প্রচার করা হয়। প্রেক্ষিতে সাংসদ শিমুলের ভগ্নিপতি এ্যাডভোকেট মোঃ আনোয়ার সাদাত অতনু বিশ্বাস বাদী হয়ে একটি মানহানির মামলা দায়ের করেন।