নিজস্ব প্রতিবেদক:
গতকাল রবিবার (২৭ জুলাই) রাত সোয়া ৯টায় র্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব বিষয় নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল রবিবার সন্ধ্যা ও বিকালে অভিযানগুলো পরিচালনা করা হয়। গ্রেপ্তাররা হলেন- শিবগঞ্জের বাররশিয়া গ্রামের তরিকুল ইসলামের ছেলে সোহেল রানা (২৬) এবং সদর উপজেলার লক্ষীপুর বানঝাপাড়া গ্রামের সিরাজুল আলীর ছেলে রাকিব আলী।
র্যাব আরো জানায়, গতকাল রবিবার বিকাল সোয়া ৫টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সদর উপজেলার লক্সীপুর কামারপাড়া কমিউনিটি ক্লিনিকের সামনের পাকা সড়কের ওপর থেকে ৩৮০ গ্রাম গাঁজাসহ রাকিব আলীকে গ্রেপ্তার করা হয়। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা হয়েছে।









