রাজশাহীর খবর

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যূ

নিউজ ডেস্ক১৭ জুলাই ২০১৬১ মিনিট পড়া

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালীনগর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজিজুল ইসলাম ফুরু (২৬)  নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের মো. আমির আলী মণ্ডলের ছেলে।

স্থানীয়রা জানায়, রোববার বেলা পৌনে ১১টার দিকে নিজ বাড়ী সংলগ্ন নিজস্ব আসবাবপত্রের কারখানায় বৈদ্যুতিক মেরামতের কাজ করার সময় দুর্ঘটনাটি ঘটে।

সুন্দরপুরের ইউনিয়ন চেয়ারম্যান হাবিবুর রহমান (হবি মাষ্টার) সিল্কসিটিনিউজকে জানান, চাঁপাইনবাবগঞ্জ বারঘরিয়া সরকারী পলিটেকনিক ইনিষ্টিটিউটের পাশ করা ইলেকট্রিক ট্রেডের ছাত্র আজিজুল ছাদে উঠে কারখানার বৈদ্যূতিক সংযোগের তার ক্যাবল টিভি নেটওয়ার্কের তারের উপর দিয়ে পার করার চেষ্টার সময় তারের সাথে জড়িয়ে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই আজিজুল মারা যান।

স/আর