চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ২ দিন পর নদী থেকে তরুণের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক২৭ জানুয়ারি ২০২৫১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের দুদিন পর পদ্মা নদী থেকে আবু রায়হান শাহিন (১৮) নামের এক তরুণের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ জানুয়ারি) সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৬ নম্বর বাঁধ এলাকায় পদ্মা নদী থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

শাহিন শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের সতের রশিয়া গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন জানান, সকালে সুন্দরপুরের ৬ নম্বর বাঁধ এলাকায় পদ্মা নদীতে শাহিন নামে একজনের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

শাহিনের পরিবারের বরাত দিয়ে ওসি আরো জানান, শাহিন মানসিক ভারসাম্যহীন ছিল। সে গত শনিবার পদ্মা নদীতে গোসল করতে গিয়ে ডুবে যায়। পরে ভাসতে ভাসতে সদরে পদ্মা নদীর বামতীর সংরক্ষণ প্রকল্পের ৬ নম্বর বাঁধ এলাকায় মরদেহটি ভেসে ওঠে।

এ ঘটনায় সদর মডেল থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে বলেও জানান ওসি।