ছবিঘর

চলচ্চিত্র প্রেম কি বুঝিনি

নিউজ ডেস্ক১২ নভেম্বর ২০২৫১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

অভিনয়ে শুভশ্রী গাঙ্গুলি, ওম সাহানি, জান্নাতুল ফেরদৌস পিয়া, সুপ্রিয় দত্ত। পরিচালক সুদীপ্ত সরকার। দুপুর ২টা ৩০ মিনিট, এনটিভি।

গল্পসূত্র : কলেজের ফার্স্ট বয় রাজ।

পড়ালেখায় বেশ মনোযোগী। পড়ালেখার জন্য তাদের বাড়িতে আসে কাজিন পারমিতা। ইংরেজিতে দুর্বল পারমিতা। তাকে সাহায্য করে রাজ।

এর মধ্যে পারমিতার বিয়ের প্রস্তাব আসে। রাজের সহযোগিতায় সেটাও বাতিল করে সে। আবার রাজকে টপকে কলেজে প্রথম হয় অজিত। তার প্রশংসা করায় পারমিতার ওপর ক্ষুব্ধ হয় রাজ।
দুজনের সম্পর্কে ধরে ফাটল। তিন বছর পর পারিবারিক আয়োজনে ওঠে তাদের বিয়ের কথা।