সিল্কসিটিনিউজ ডেস্ক :
প্রশ্ন : ঘরের দরজা-জানালা বন্ধ করে নামাজ পড়লে নামাজ হবে? যদি না হয় তাহলে যারা এসি রুমে নামাজ পড়ে, তাদের দরজা-জানালা সব বন্ধ থাকে, তাদের নামাজের বিধান কী? আমার কিছু বন্ধু বলেছে, বদ্ধ ঘরে নামাজ হয় না।
-আব্দুর রহমান, চট্টগ্রাম

উত্তর : দরজা-জানালা বন্ধ করে নামাজ পড়লে নামাজ শুদ্ধ হবে। তাই এসি রুমে নামাজ পড়তেও কোনো অসুবিধা নেই। যিনি বদ্ধ ঘরে নামাজ হয় না বলেছেন, তাঁর কথা ভুল।
সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা
সূত্র: কালের কণ্ঠ









