সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
আন্তর্জাতিক

গড়ে চারটি মিথ্যা বলেছেন ট্রাম্প

নিউজ ডেস্ক২২ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
গড়ে চারটি মিথ্যা বলেছেন ট্রাম্প

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার শপথ নেওয়ার পর ৩৩ দিনে গড়ে চারটি করে মিথ্যা কথা বলেছেন। অর্থাৎ এমনও একটি বাদ যায়নি যেদিন ট্রাম্প মিথ্যা বলেন নি!

দ্য পোস্ট নামের একটি সংবাদমাধ্যম তাদের ফাস্ট চেকার নামের একটি প্রকল্পের আওতায় এই তথ্য প্রকাশ করেছে। এই প্রকল্পের অধীনে ট্রাম্পের প্রথম ১০০ কার্যদিবস পর্যবেক্ষণ করা হবে। ব্রিটিশ দৈনিক দ্য ইন্ডিপেনডেন্ট বুধবার এ তথ্য জানিয়েছে।

হোয়াইট হাউসে ক্ষমতা গ্রহনের প্রথম দিনেই সাতটি ভুয়া তথ্য পরিবেশন করেছিলেন ট্রাম্প। যেই চারদিনে ট্রাম্প সাতটিরও বেশি মিথ্যা বক্তব্য দিয়েছেন দায়িত্ব নেওয়ার দিনটি ছিল তার অন্যতম। ওই দিনগুলির ১২ শতাংশ সময় ট্রাম্প গড়ে চারটি বা তারচেয়ে বেশি মিথ্যা বলেছেন। পরের ১৫ দিনে অবশ্য তার মিথ্যা বলার হার কমেছে। ওই দিনগুলিতে তিনি একটি বা দুটি করে মিথ্যা বলেছেন। শুধু তাই নয় নির্বাচনী প্রচারণাকালে ট্রাম্পের বক্তব্যের প্রায় দুই-তৃতীয়াংশই ছিল মিথ্যা।

ফ্যাক্ট চেকারের প্রধান গ্লেন কেসলার বলেন, ‘ট্রাম্পের মতো এমন প্রেসিডেন্টপ্রার্থী কখনোই দেখা যায়নি, যিনি এতোটাই শিষ্টাচারবর্জিত যে ভুয়া বক্তব্যের বিরুদ্ধে প্রমাণ থাকার পরেও অবলীলায় মিথ্যে বলে যাচ্ছেন এবং ভুল স্বীকারও করতে চান না।’

সূত্র: রাইজিংবিডি