বিজ্ঞান ও প্রযুক্তি

গ্রামীণফোনের শীর্ষ ৫ কর্মকর্তাকে ছাঁটাই

নিউজ ডেস্ক২৮ জুলাই ২০১৯১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের শীর্ষ পর্যায়ের পাঁচজন কর্মকর্তাকে আকস্মিক ছাঁটাই করা হয়েছে।

সম্প্রতি ‘জেনারেল এমপ্লয়ীজ ইউনিয়ন গ্রামীণফোন’ নামের এই ট্রেড ইউনিয়নের সভাপতি আহমেদ মঞ্জুরুদ্দৌলা, সাধারণ সম্পাদক সুব্রত কুমার দাস, সাংগঠনিক সম্পাদক মীর ইফতিয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন মিয়া এবং সদস্য মো. জসিমদ্দিনকে মেইলে ‘অব্যাহতিপত্র’ একসঙ্গে পাঠানো হয়।

সংশ্লিষ্টরা বলেছেন, এ ছাঁটাইয়ের ফলে সংগঠনটি কার্যত মুখ থুবড়ে পড়ল। সংগঠনটি বলছে, সম্পূর্ণ বেআইনিভাবে টার্মিনেশন লেটার পাঠানো হয়েছে।

এর প্রতিবাদে শনিবার বিকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে জেনারেল এমপ্লয়ীজ ইউনিয়ন গ্রামীণফোন। সেখানে সংগঠনটি আজ থেকে আন্দোলনে যাওয়ার ঘোষণা দেয়।