সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
আন্তর্জাতিক

গোলান মালভূমি সিরিয়াকে দেবে না ইসরায়েল

নিউজ ডেস্ক২৪ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
গোলান মালভূমি সিরিয়াকে দেবে না ইসরায়েল

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গোলান মালভূমি কখনো সিরিয়ার কাছে ফেরত দেওয়া হবে না। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার সিডনিতে প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের সঙ্গে বৈঠককালে তিনি এ ঘোষণা দেন।

নেতানিয়াহু বলেন, ‘গোলানের ওপর থেকে কখনো দখলদারিত্বের অবসান ঘটবে না। আমি চাই আপনারা সবাই ইসরায়েলে আসুন, আপনারা জেরুজালেমের রাস্তায় হাঁটুন, গোলান মালভূমিতে বেড়ান। তবে যাই হোক, গোলান মালভূমি কখনো সিরিয়ার কাছে ফিরে যাবে না। এটা সবসময় ইসরায়েলের অংশই থাকবে।’

এদিকে নেতানিয়াহুর অস্ট্রেলিয়া সফরের প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে সিডনি টাউন হলে শত শত মানুষ বিক্ষোভ করেছে। বিক্ষোভকারীরা বলেছেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ বসতি স্থাপন এবং অবরুদ্ধ গাজা উপত্যকার জনগণের বিরুদ্ধে কয়েকটি যুদ্ধ চাপিয়ে দেয়ার জন্য নেতানিয়াহু দায়ী। এসব অপরাধের জন্য তাকে সিডনিতে স্বাগত জানানো নয় বরং এই ব্যক্তিকে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার করতে হবে। বিক্ষোভকালে নেতানিয়াহুকে নাৎসি নেতা অ্যাডলফ হিটলারের সঙ্গে তুলনা করেছে।

সূত্র: রাইজিংবিডি