সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

গোমস্তাপুরে মদ্যপানে ১ জনের মৃত্যু

নিউজ ডেস্ক২৩ আগস্ট ২০১৬১ মিনিট পড়া
গোমস্তাপুরে মদ্যপানে ১ জনের মৃত্যু

ভ্রাম্যমান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অতিরিক্ত মদ্যপানে সুবল মন্ডল (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার দুপুর আড়াইটার দিকে ভোলাহাট উপজেলার দলদলি ইউনিয়নের আলমপুর গ্রামের হাবল মন্ডলের ছেলে সুবল মন্ডল অসুস্থ অবস্থায় ভর্তি হয়। বিকেল সাড়ে তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 
রাতে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ফারহান ইমতিয়াজ জানান, বিষক্রিয়া জনিত কারণে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে।

 
গোমস্তাপুর থানার ওসি শেখ শাহীন কামাল জানান, প্রাথমিকভাবে মদের বিষক্রিয়ায় সুবল মন্ডলের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

স/শ