রাজশাহীর খবর

গোমস্তাপুরে দরিদ্র কৃতি শিক্ষার্থীদের সংসদ সদস্যের সংবর্ধনা

নিউজ ডেস্ক১৫ জুলাই ২০১৬১ মিনিট পড়া

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে স্থানীয় সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস। শুক্রবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চলতি বছর এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত দরিদ্র ১৫ জন ছাত্র-ছাত্রীর হাতে ক্রেস্ট, সনদ ও নগদ ৫ হাজার টাকা করে নগদ অর্থ তুলে দেয়া হয়।

স্থানীয় সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন রহনপুর ইউসুফ আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম ডলার,রহনপুর মহিলা কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান, আলিনগর স্কুল ও কলেজের অধ্যক্ষ রবিউল আওয়াল টুনু, আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন, গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবের সম্পাদক আসাদুল্লাহ আহমদ, পুনর্ভবা মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক ইয়াহিয়া খান রুবেল, সংবর্ধিত ছাত্র শাকিল আহমেদ ও ছাত্রী আঁখি খাতুন।

উল্লেখ্য গত ২৫ জুন অনুষ্ঠিত স্কাউট সংগঠন পুনর্ভবা মুক্ত স্কাউট গ্রুপ কর্তৃক আয়োজিত এই দরিদ্র কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস প্রতিশ্রুতির সহায়তার অংশ হিসেবে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

স/অ