চাঁপাইনবাবগঞ্জ

গোমস্তাপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক১৮ জুলাই ২০২৫১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে লাইলী বেগম (৫০) নামের এক গৃহবধূর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

তিনি বোয়ালিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দৌলতপুর মিনিবাজার এলাকার মো. শাহজাহানের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত সাড়ে ৭টার দিকে নিজ বসত বাড়ির রান্নাঘরের ছাদের বাঁশের তীরের (আড়া) সঙ্গে গলায় ফাঁস দেন লাইলী। প্রতিবেশীরা ঘটনাটি টের পেয়ে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

প্রতিবেশী ও পুলিশের প্রাথমিক ধারণা, লাইলী বেগম আত্মহত্যা করেছেন।

পরিবারের বরাতে  গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) দারেশ আলী বলেন, ওই গৃহবধূ মানসিক সমস্যাগ্রস্ত ছিলেন। তিনি স্বামী, সন্তান ছাড়া একাই ওই বাড়িতে বাস করতেন।

পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।