চাঁপাইনবাবগঞ্জ

গোমস্তাপুরে কীটনাশক পানে  গৃহবধুর আত্মহত্যা

Silk City৩০ জুন ২০২৪১ মিনিট পড়া
গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিষপানে লতা (২৯) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার রাতে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কাওয়াভাষা গ্রামে এ ঘটে।
ওই গৃহবধূ কাওয়াভাষা গ্রামে মামুনের স্ত্রী।
গোমস্তাপুর থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ জানান,পারিবারিক কলহের জের ধরে ওই গৃহবধূ শনিবার রাতে স্বামীর বাড়িতে কীটনাশক পান করে।পরিবারের লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রোরবার সকালে পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরন করে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে বলে তিনি জানান।